News71.com
 Bangladesh
 22 Oct 20, 04:56 PM
 161           
 0
 22 Oct 20, 04:56 PM

সারাদেশে নৌযান ও লাইটার শ্রমিকদের ধর্মঘট অব্যাহত॥

সারাদেশে নৌযান ও লাইটার শ্রমিকদের ধর্মঘট অব্যাহত॥

নিউজ ডেস্কঃ খোরাকি ভাতাসহ কয়েক দফা দাবিতে বুধবার (২১ অক্টোবর) দেশব্যাপী ধর্মঘট করছে নৌযান ও লাইটার শ্রমিকরা। বুধবার (২১ অক্টোবর) সকাল থেকে কর্ণফুলীর ১৬টি ঘাটে নোঙর করা রয়েছে কয়েকশ’ লাইটারেজ জাহাজ। পণ্য খালাস বন্ধ রাখায় সৃষ্টি হয়েছে অচলাবস্থা।

বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১১ দফা এবং বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের ১৫ দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেতারা। এ ছাড়া মোংলা, নারায়ণগঞ্জ, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন নৌ ও সমুদ্রবন্দরে নৌযান বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন