News71.com
 Bangladesh
 22 Oct 20, 04:54 PM
 182           
 0
 22 Oct 20, 04:54 PM

প্রতিদিন হালদা থেকে তোলা হবে ১৪ কোটি লিটার পানি।।

প্রতিদিন হালদা থেকে তোলা হবে ১৪ কোটি লিটার পানি।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের হালদা নদী থেকে মিরসরাই বঙ্গবন্ধু শিল্পনগরীতে দৈনিক ১৪ কোটি লিটার পানি সরবরাহ নিয়ে সৃষ্টি হয়েছে নতুন জটিলতা। ওয়াসার প্রকল্পটি বাস্তবায়িত হলে হালদা নদী পুরোপুরি ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা গবেষকদের। কিন্তু নানা যুক্তি দেখিয়ে প্রকল্পটির পক্ষে অবস্থান ওয়াসার এমডি ও নদী বিশেষজ্ঞদের।মোহরা ও মদুনাঘাট পানি সরবরাহ প্রকল্পের আওতায় প্রতিদিন হালদা নদী থেকে উত্তোলন করা হয় ১৮ কোটি লিটার পানি, যা চট্টগ্রাম নগরীতে সরবরাহ করা হয়। এদিকে মিরসরাই বঙ্গবন্ধু শিল্পনগরীতে পানি সরবরাহ দিতে আরও একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে ওয়াসা। যার মাধ্যমে দৈনিক ১৪ কোটি লিটার পানি তুলে সরবরাহ করা হবে এই প্রকল্পে। এই ৩২ কোটি লিটার পানি উত্তোলন করা হলে হালদা নদীর জীববৈচিত্র্য, ডলফিনের বিচরণ ও রুই জাতীয় মাছের প্রজননের ক্ষেত্র পুরোপুরি ধ্বংস হয়ে হালদা নদীর মৃত্যু ডেকে আনবে বলে আশঙ্কা হালদা বিশেষজ্ঞদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন