News71.com
 Bangladesh
 22 Oct 20, 04:53 PM
 173           
 0
 22 Oct 20, 04:53 PM

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিল ভারতীয় পুলিশ।।

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিল ভারতীয় পুলিশ।।

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ওমিদুলের মরদেহ চার দিন পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার দর্শনা আইসিপি চেকপোস্ট সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এবং বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ হস্তান্তর করা হয়। বিজিবি জানায়, নিহতের চারদিন পর সব আইনি কর্মকাণ্ড শেষে দর্শনা সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে ওমিদুলের মরদেহ ফেরত দেয়। এ সময় বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির উপ-অধিনায়ক আহমেদ ও ফেরদৌস, বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার বারেক, দর্শনা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম এবং ভারতের পক্ষে নদীয়া জেলার গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শ্রী নগেনদারসহ কৃষ্ণনগর থানা পুলিশ, কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তারা।গত রোববার (১৮ অক্টোবর) ভোরে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ওমিদুল গরু আনতে সীমান্তের কাছাকাছি যান। এ সময় ভারতীয় নদীয়া জেলার কৃষ্ণনগর থানার রাঙ্গীয়াপোতা ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাকে গুলি করে হত্যা করে মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন