
নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) নম্বর দফায় প্রদত্ত ক্ষমতাবলে আগামী ৮ নভেম্বর সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (২১ অক্টোবর) রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেন। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের ধারাবাহিক দশম অধিবেশন শুরু হবে। আগের তিনটি অধিবেশনের মতো এবারও মহামারি করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে এ অধিবেশনের কার্যক্রম চলবে। এ অধিবেশনে বয়সে অপেক্ষাকৃত তরুণ ও সুস্থ এমপিদের সংসদে যাওয়ার জন্য উৎসাহ দেওয়া হবে। তবে আগে স্বাস্থ্যবিধি মেনে চলতি বছর সংসদের সপ্তম, অষ্টম ও নবম অধিবেশন অনুষ্ঠিত হয়। সব প্রস্তুতি শেষ করেও করোনা পরিস্থিতির কারণে গত ২২ ও ২৩ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনটি স্থগিত করা হয়।