
নিউজ ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে মুখে গামছা বেঁধে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি লিয়ন মিয়াকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২১ অক্টোবর) দিনগত রাতে উপজেলার খোলাহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। লিয়ন গাইবান্ধা সদর উপজেলার খামার টেংগরজানী গ্রামের সাহেব মিয়ার ছেলে।গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, ওই ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার (২১ অক্টোবর) সকালে থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্ত লিয়নকে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। পরে বুধবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার খোলাহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে লিয়নকে আদালতে পাঠানো হবে।এর আগে, মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে গাইবান্ধা সদর উপজেলার খামার টেংগরজানী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষক লিয়ন ওই স্কুলছাত্রীর সম্পর্কে চাচা।