News71.com
 Bangladesh
 22 Oct 20, 04:50 PM
 149           
 0
 22 Oct 20, 04:50 PM

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন স্মরণে সভা ও দোয়া মাহফিল।।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন স্মরণে সভা ও দোয়া মাহফিল।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা আইনজীবী সমিতি ভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমান মিলনায়তনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ ও সমমনা পেশাজীবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। সরাসরি উপস্থিত থেকে ও অনলাইনে সংযুক্ত হয়ে সাহারা খাতুনের কর্মজীবনের ওপর আলোকপাত করেন বক্তারা।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বক্তারা বলেন, মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগ ও মানুষের জন্য কাজ করে গেছেন সাহারা খাতুন। তিনি আওয়ামী লীগের প্রকৃত মাঠকর্মী ছিলেন। যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখনো মাঠকর্মীর দায়িত্ব পালন করেছেন। রাজনীতিতে জনগণের সাথে সম্পৃক্ততার বিষয়টিকেই তিনি সব সময় বড় করে দেখতেন বলেও জানান উপস্থিত বক্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন