News71.com
 Bangladesh
 21 Oct 20, 07:34 PM
 163           
 0
 21 Oct 20, 07:34 PM

ইলিশ রক্ষার অভিযানে ইউএনও-পুলিশের ওপর হামলা।।

ইলিশ রক্ষার অভিযানে ইউএনও-পুলিশের ওপর হামলা।।

নিউজ ডেস্কঃ ইলিশ সম্পদ রক্ষায় রাতের বেলা বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে পরিচালিত অভিযানে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ হামলায় অভিযানের দলে থাকা দুই পুলিশ সদস্য ও স্পিডবোটের চালক আহত হয়েছেন। যাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।মঙ্গলবার (২০ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান।তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে তেঁতুলিয়া ও বিঘাই নদীবেষ্টিত চন্দ্রমোহন ইউনিয়নের একটি খাল ধরে অবৈধ কারেন্ট জাল উদ্ধারের অভিযানে যান। এ সময় তিনিসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মো. জাকারিয়া রহমান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামতসহ বন্দর থানার একটি টিমের ১০ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। পাওয়া সংবাদের ভিত্তিতে চন্দ্রমোহন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওই এলাকায় তল্লাশি চালিয়ে বেশকিছু অবৈধ কারেন্ট জাল পাওয়া যায়। শুরুতে কিছু জেলে এ কাজে তাদের সহায়তাও করে। তবে খালটি ধরে সামনে এগুতে থাকলে আকস্মিক দুই পাড় থেকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে একদল দুর্বৃত্ত। এতে দুই পুলিশ কনস্টেবল ও স্পিডবোটের চালক আহত হন। পরে তারা সেখান থেকে চলে আসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন