News71.com
 Bangladesh
 21 Oct 20, 07:30 PM
 166           
 0
 21 Oct 20, 07:30 PM

করোনা আপডেট।। দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ২৪, শনাক্ত ১৫৪৫

করোনা আপডেট।। দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ২৪, শনাক্ত ১৫৪৫

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৭২৩ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৫৪৫ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৯৩ হাজার ১৩১ জনে।বুধবার (২১ অক্টোবর ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭০৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ আট হাজার ৮৪৫ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৯১টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৮৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২২ লাখ ছয় হাজার ৪১১টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১০ দশমিক ৯৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮ দশমিক ৫৬ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন