News71.com
 Bangladesh
 21 Oct 20, 07:22 PM
 166           
 0
 21 Oct 20, 07:22 PM

দুদকের অনুসন্ধানে স্বাস্থ্যের আরেক কর্মচারীর বিপুল পরিমাণ অবৈধ সম্পদ।।

দুদকের অনুসন্ধানে স্বাস্থ্যের আরেক কর্মচারীর বিপুল পরিমাণ অবৈধ সম্পদ।।

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা অধিদফতরের এক কর্মচারীর বিপুল পরিমাণ অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। চতুর্থ শ্রেণির কর্মচারী হয়েও আকতারুজ্জামান খান গত কয়েক বছরে গড়ে তুলেছেন অঢেল সম্পদ। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে মিরপুর দশ নম্বরের ডি ব্লকে একটি ছয় তলা বাড়ি, পাশেই আরো একটি ফ্লাট ও একই এলাকায় একাধিক প্লটের মালিক আকতার।


এছাড়া নিজের নামেই রয়েছে একটি প্রাইভেট কার। ময়মনসিংহের গ্রামের বাড়িতেও অনেক সম্পত্তির মালিক তিনি। এর আগে দুদক তার সম্পদের হিসেব চাইলে আকতারের জবাবে সন্তুষ্ট না হয়ে বুধবার (২১ অক্টোবর) দুপুরে মিরপুরে সরেজমিনে অনুসন্ধানে যায় দুদক ও গণপূর্তের যৌথ টিম। এ সময় আকতারের দেয়া তথ্যের সঙ্গে তাদের অনুসন্ধানী প্রতিবেদন মিলিয়ে দেখেন তারা। তবে পরবর্তী করণীয় কি এ বিষয়ে জানতে চাইলে মুখ খোলেননি অনুসন্ধানী কর্মকর্তা। কথা বলতে রাজি হননি অভিযুক্ত আকতারও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন