News71.com
 Bangladesh
 21 Oct 20, 01:17 PM
 254           
 0
 21 Oct 20, 01:17 PM

শরীয়তপুরে চোর চক্রের সাত সদস্য গ্রেফতার।।

শরীয়তপুরে চোর চক্রের সাত সদস্য গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ শরীয়তপুরে আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান তার কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান। তারা হলেন, মো. মিলন, মো. রফিক, মতিন, ইব্রাহিম ইসলাম, মোকারম হোসেন, মানিক মিয়া, মো. মকবুল হোসেন। এরা সবাই আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।

তিনি সাংবাদিকদের জানান, গত ৫ অক্টোবর জেলা শহরের পালং উত্তর বাজারের একটি মোবাইল ফোনের দোকান থেকে প্রায় ২৩ লক্ষ ২৪ হাজার ৯৮০ টাকা টাকার ১৬২টি মোবাইল চুরি হয়। এর প্রেক্ষিতে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী। পরে পুলিশ বিষয়টির তদন্ত করে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এই আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতার করে।

 

 এ সময় তাদের কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত কাটার ও একটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। শরীয়তপুর ছাড়াও তারা এর আগে মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ি, গোপালগঞ্জ, টাংগাইল, নড়াইল, বগুড়া, ঝিনাইদহ, কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় দোকানের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটায়। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন