News71.com
 Bangladesh
 19 Oct 20, 11:02 PM
 325           
 0
 19 Oct 20, 11:02 PM

এসআই আকবর পালিয়ে যাওয়ার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন॥

এসআই আকবর পালিয়ে যাওয়ার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন॥

নিউজ ডেস্কঃ সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান মৃত্যুর পর এসআই আকবর পালিয়ে যাওয়ার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দফতর। সোমবার (১৯ অক্টোবর) এ কমিটি গঠন করা হয়। একজন এআইজিকে প্রধান করে এ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এসআই আকবরকে পালিয়ে যেতে সহায়তাকারীদের খুঁজে বের করাই হবে তদন্ত কমিটির প্রধান কাজ।


১০ অক্টোবর মধ্যরাতে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাড়িতে আটকে রেখে নির্যাতন করা হয় রায়হানকে। পরে সকালে মারা যান তিনি। এই ঘটনায় রায়হানের স্ত্রী মামলা দায়ের করার পর, দায়িত্বহীনতার জন্য বন্দরবাজার ফাড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। এরপর ১৩ অক্টোবর এসআই আকবর হোসেন ভুঁইয়া পালিয়ে যায়। এখন পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন