News71.com
 Bangladesh
 19 Oct 20, 08:48 PM
 189           
 0
 19 Oct 20, 08:48 PM

বিচারকার্যে নতুন রেকর্ড॥ ৭ কার্যদিবসেই ধর্ষণ মামলার কার্যক্রম শেষ

বিচারকার্যে নতুন রেকর্ড॥ ৭ কার্যদিবসেই ধর্ষণ মামলার কার্যক্রম শেষ

নিউজ ডেস্কঃ মোংলায় ৭ বছরের শিশু ধর্ষণ মামলার রায় শোনার জন্য অধীর আগ্রহে আদালত প্রাঙ্গণে অপেক্ষা করছেন এলাকাবাসী। স্বল্প সময়ে ধর্ষণ মামলা বিচারকাজ শেষ হওয়ায় বিষয়টি চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করেছে। দেশে এ প্রথম সাত কার্যদিবসের মধ্যে এ মামলার রায় ঘোষণা করা হচ্ছে। বাগেরহাটে নারকেলতলা আবাসন এলাকার আলোচিত এ ঘটনায় মোংলা বন্দর ও নারকেলতলা এলাকার মানুষ মামলার রায় শোনার জন্য অপেক্ষায় রয়েছেন। তারা কঠোর শাস্তি দাবি করছেন। আসামির কঠোর শাস্তি হলে এ রায় মোংলাসহ দেশের জন্য একটি নজির হয়ে থাকবে বলে মনে করেন এলাকাবাসী।সোমবার (১৯ অক্টোবর) জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম এ মামলার রায় ঘোষণার দিন রেখেছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান। মাত্র সাত কার্যদিবসে বিচার প্রক্রিয়া শেষ হওয়াকে দৃষ্টান্ত হিসেবে দেখছেন নারী নেত্রী, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার এভাবে দ্রুত সম্পন্ন হলে ধর্ষণ রোধে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন অনেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন