News71.com
 Bangladesh
 19 Oct 20, 08:14 PM
 183           
 0
 19 Oct 20, 08:14 PM

এবারের পুরো দুর্গাপূজা জুড়ে থাকতে পারে বৃষ্টি॥ সতর্ক করল আবহাওয়া অধিদফতর

এবারের পুরো দুর্গাপূজা জুড়ে থাকতে পারে বৃষ্টি॥ সতর্ক করল আবহাওয়া অধিদফতর

নিউজ ডেস্কঃ আগামী বৃহস্পতিবার ষষ্ঠী তিথিতে শুরু হয়ে যাবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। পরদিন শুক্রবার থেকে দলে দলে মানুষ প্রতিমা দর্শনে করবেন। সোমবার দশমীতে বিসর্জন হবে এবারের পূজা। তবে দুর্গাপূজাতে বাগড়া দিতে পারে বৃষ্টি। রবিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সোমবার আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, লঘুচাপটি এখনো সৃষ্টি হয়নি, দ্রুতই সৃষ্টি হবে। তিনি বলেন, এবার দুর্গাপূজার সময় বৃষ্টি আছে। বৃষ্টি একটু বেশি থাকবে ২২ ও ২৩ অক্টোবর। তারপরেও ২৪, ২৫, ২৬, ২৭ অক্টোবর বৃষ্টি একেবারে উঠে যাবে না। ২৮ অক্টোবর পর্যন্ত কমবেশি বৃষ্টি থাকবেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন