News71.com
 Bangladesh
 19 Oct 20, 11:52 AM
 295           
 0
 19 Oct 20, 11:52 AM

অবৈধভাবে ২০ রাউন্ড গুলি রাখার অপরাধে বরিশাল টিটিসি’র হোস্টেল সুপারের ১০ বছর কারাদণ্ড॥

অবৈধভাবে ২০ রাউন্ড গুলি রাখার অপরাধে বরিশাল টিটিসি’র হোস্টেল সুপারের ১০ বছর কারাদণ্ড॥

নিউজ ডেস্কঃ অবৈধভাবে ২০ রাউন্ড কার্তুজ গুলি রাখার অপরাধে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) হোস্টেল সুপার হেলাল উদ্দিন আকনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রবিবার (১৮ অক্টোবর) বরিশালের জেলা জজ কে এম শহীদ আহম্মেদের বিচারাধীন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।মামলা সূত্র জানায়, সাজাপ্রাপ্ত হেলাল আকন পিরোজপুর জেলার কাউখালি উপজেলার শিয়াল কাঠি এলাকার মৃত ইউসুফ আলী আকনের ছেলে।

তাকে ২০১৪ সালের ২৭ এপ্রিল বিকেলে নগরের হাতেম আলী কলেজের সামনে থেকে আটক করে ডিবি পুলিশ। সঙ্গে থাকা ব্রিফকেসে তল্লাশি চালিয়ে ২০ রাউন্ড রাইফেলের গুলি (কার্তুজ) উদ্ধার করা হয়। এ সময় তিনি উদ্ধার করা গুলির কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি। এ ঘটনায় ওইদিনই ডিবির উপপরিদর্শক (এসআই) আহসান কবির কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। তদন্তে সত্যতা পেয়ে ডিবির এসআই কামাল হোসেন ওই বছরের ২৯ মে তার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে উক্ত সাজা দেন। রায় শেষে তাকে পুলিশ প্রহরায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন