News71.com
 Bangladesh
 19 Oct 20, 11:51 AM
 214           
 0
 19 Oct 20, 11:51 AM

টেলিভিশন সংবাদের মধ্যে বিজ্ঞাপন প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত॥

টেলিভিশন সংবাদের মধ্যে বিজ্ঞাপন প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত॥

নিউজ ডেস্কঃ টেলিভিশনের সংবাদ শিরোনামে বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খবরের স্পন্সর বিজ্ঞাপন প্রচারে বাধা নেই। বিটিআরসির আইনজীবী বলছেন, বিজ্ঞাপন বন্ধ চেয়ে মামলা করার এখতিয়ারই ছিল না রিটকারীর। অ্যাটর্নি জেনারেল বলেন, এভাবে বিজ্ঞাপন বন্ধ করলে অনেক বেসরকারি চ্যানেল বন্ধ হয়ে যাবে।বেসরকারি টেলিভিশনগুলোর আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন। রিটকারীর আইনজীবীর দাবি, টেলিভিশনগুলো বিজ্ঞাপন প্রচার করতে পারবে। তবে সংবাদের বিভিন্ন অংশে বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্পন্সরকৃত বিজ্ঞাপন প্রচার করা যাবেনা। নয়বছর আগের করা এক রিটের পরিপ্রেক্ষিতে গত বছর স্পন্সরকৃত বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত।এ আদেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে যান টেলিভিশন চ্যানেল গুলো। শুনানি শেষে রোববার (১৮ অক্টোবর) হাইকোর্টের আদেশ স্থগিত করেন প্রধান বিচারপতির আদালত।বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা ই রাকিব বলেন, 'তারা একটি হাইপোথিটিক্যাল ইস্যুর উপরে নির্ভর করে এই বিচার হয়েছিলো। আমাদের সাবমিশনটা এখানে ছিলো টিভি স্টেশনগুলো তারা স্পন্সর করতে নিউজগুলো আর আইনগত আপাতত কোন বাধা নেই।'অ্যার্টনি জেনারেল শুনানিতে বলেন, বিজ্ঞাপন বন্ধ হলে অনেক বেসরকারি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন