News71.com
 Bangladesh
 18 Oct 20, 08:34 PM
 269           
 0
 18 Oct 20, 08:34 PM

পাটুরিয়া-দৌলতদিয়ায় চরম দুর্ভোগে পরিবহন ও পণ্যবাহী ট্রাক॥

পাটুরিয়া-দৌলতদিয়ায় চরম দুর্ভোগে পরিবহন ও পণ্যবাহী ট্রাক॥

নিউজ ডেস্কঃ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে শিমুলিয়া-কাঁঠালবাড়ী ঘাট বন্ধ থাকার কারণে পরিবহন ও পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ঘাট কর্তৃপক্ষ জানায়, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুট বন্ধ থাকার কারণে যানবাহনের চাপ পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। অন্যদিকে সকালে স্রোতের বিপরীতে চলতে গিয়ে এনায়েতপুরী ও ভাষা শহীদ গোলাম মওলা নামের দুটি বড় ফেরি বিকল থাকায় যানবাহনের জট আরও বাড়ছে। এতে ১৭টি ফেরির মধ্যে ১৫টি ফেরি চলাচল করছে। ঘাট এলাকায় সহস্রাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। দীর্ঘ সময় পারের অপেক্ষায় থেকে পরিবহনের নারী-শিশুসহ যাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে। অন্যদিকে দীর্ঘ তিন থেকে চার দিন ধরে পারের অপেক্ষায় থাকা পণ্যবাহী ট্রাক চালকরা সীমাহীন দুর্ভোগে পড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন