
নিউজ ডেস্কঃ নেত্রকোনায় পরিচিত যুবকের কাছ থেকে দাদার চিকিৎসার টাকা আনতে গিয়ে এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে লালন ও নুর নবী নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টায় পুর্বধলা উপজেলার দীঘজান গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই তরুণী তার দাদার চিকিৎসার জন্য পূর্বধলা উপজেলার নোয়াপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে লালনের (২৫) কাছে টাকা চায়। লালন তার পরিচিত হওয়ায় টাকা দেয়ার আশ্বাস দেন। পরে শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে লালন ওই তরুণীকে ফোন দেয় এবং পুর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আসতে বলেন। লালনের কথা মতো সে সেখানে আসে। তখন সে লালনকে তার দাদার চিকিৎসার জন্য টাকার প্রয়োজনের কথা জানায়। পরবর্তীতে লালন তাকে টাকা আনতে তার বন্ধু উপজেলার দীঘজান গ্রামের সুরুজ আলীর ছেলে নুর নবীর বাসায় যেতে বলন।