News71.com
 Bangladesh
 18 Oct 20, 10:38 AM
 202           
 0
 18 Oct 20, 10:38 AM

যেকোন পরিস্থিতিতে নিজের দায়িত্ব ভুলে যাবেন না॥চিকিৎসকদের প্রধানমন্ত্রী

যেকোন পরিস্থিতিতে নিজের দায়িত্ব ভুলে যাবেন না॥চিকিৎসকদের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ মানবতার সেবাই একজন চিকিৎসকের প্রথম ও প্রধান কাজ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আশা করি যেকোনো পরিস্থিতিতে আপনারা (চিকিৎসক) আপনাদের দায়িত্ব ভুলে যাবেন না। শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সোসাইটি অব অ্যানাস্থেসিওলজিস্টস আয়োজিত ‌‌'ক্রিটিক্যাল কেয়ার-২০২০' শীর্ষক প্রথম আন্তর্জাতিক ই-সম্মেলনে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রেকর্ডেড বক্তব্যে বলেন, চিকিৎসা একটি মহান পেশা। একজন অসুস্থ মানুষের সেবা করে একজন চিকিৎসক মূলত মানবতার সেবা করেন। সুতরাং আপনি যখন ডাক্তার হবেন আপনার প্রথম ও প্রধান কাজ হবে মানবতার সেবা করা। আশা করি যেকোন পরিস্থিতিতে আপনারা আপনাদের দায়িত্ব ভুলে যাবেন না। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের প্রচেষ্টার সঙ্গে চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মীদের শ্রম ও ত্যাগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমাদের প্রচেষ্টা এবং চিকিৎসকসহ স্বাস্থ্য কর্মীদের কঠোর পরিশ্রমই পারে বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে। আমাদের সৌভাগ্য বাংলাদেশে করোনা সংক্রমণ এবং মৃত্যুহার দুটোই কম। আশা করি আগামী দিনগুলোতে এই মহামারীর আরও বিস্তার রোধ করতে আমরা সক্ষম হবো। কোভিড-১৯ মোকাবেলায় জরুরি ভিত্তিতে ২ হাজার চিকিৎসক এবং ৫ হাজার নার্সসহ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগসহ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন