
নিউজ ডেস্কঃ সমুদ্র উপকূলীয় জেলা নোয়াখালীর ৯ থানায় প্রায় ২০ লাখ মানুষের বসতি। রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে জনপদটি এখন অসংখ্য সন্ত্রাসী বাহিনীর অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ সাধারণ মানুষের। সমাজকর্মীরা বলছেন, দেশের রাজনীতি এখন ব্যবসায়ীদের কবলে। অন্যদিকে আওয়ামী লীগ নেতার দাবি শুদ্ধি অভিযানের।নোয়াখালীর জনপদে সরকার দলের বিভিন্ন নেতার সাথে রাজনৈতিক পরিচয়ে পোস্টার ব্যানার বিলবোর্ড আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুলে ফুলে সন্ত্রাসীদের ক্ষমতার জানান দেয়ার বিষয়টি চোখে পড়ার মতো। আর এই শক্তিতেই নোয়াখালীর শহর গ্রামে গঞ্জে গড়ে উঠছে ছোট বড় অসংখ্য সন্ত্রাসী বাহিনী।এসব বাহিনীর টেন্ডারবাজী চাঁদাবাজী দখলদারী আধিপত্য নিয়ে অন্তকোন্দল হরহামেশা। সাধারণ মানুষকে হতে হচ্ছে নিত্য নির্যাতনের শিকার। বাদ যান না দলের অনেক ত্যাগী নেতাকর্মীরাও। সুবর্ণচর ও বেগমগঞ্জের ধর্ষণের মত বীভৎসতা গোটা দেশকে অবাক করে দেয়। এসব সন্ত্রাসীদের বেড়ে উঠার গল্প সবার মুখে হলেও মিলছে না প্রতিকার। সাংস্কৃতিক কর্মী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন মিন্টু এবং সমাজকর্মী আবদুল আউয়ালের মতে, এ বিষয়ে এখনই সংশ্লিষ্টদের ভেবে দেখা দরকার।