News71.com
 Bangladesh
 17 Oct 20, 11:38 AM
 418           
 0
 17 Oct 20, 11:38 AM

‘আমেরিকা প্রবাসী’ পরিচয়ে বিয়ে॥ স্ত্রীর ১১ লাখ টাকা নিয়ে লাপাত্তা

‘আমেরিকা প্রবাসী’ পরিচয়ে বিয়ে॥ স্ত্রীর ১১ লাখ টাকা নিয়ে লাপাত্তা

নিউজ ডেস্কঃ প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো দিয়ে গড়ে তোলে বন্ধুত্ব, পরে রাজশাহীর এক নারীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেন মাদারীপুরের কথিত আমেরিকা প্রবাসী সাইফুল খান শামীম। এর মধ্যে ব্যবসাসহ নানা প্রলোভনে হাতিয়ে নেয় প্রায় ১১ লাখ টাকা। এ ঘটনায় রাজশাহীর পবা থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী। পুলিশ বলছে, আসামি গ্রেফতারে চেষ্টা চলছে। ঘটনার শুরু এ বছরের ২ মার্চ। ভুক্তভোগীর ইমো নম্বরে এসএমএস এর মাধ্যমে শুরু হয় বন্ধুত্ব। পরে তা গড়ায় প্রেমের সম্পর্কে। ঘনিষ্ঠ সম্পর্কের আড়ালে কথিত প্রেমিক জানতে থাকেন মেয়েটির আর্থিক অবস্থা। পরে ২৪ জুন রাজশাহীতে মেয়ের বাড়িতে এসে মিথ্যে পরিচয়ে বিয়েও করে প্রতারক শামীম। পরদিনই সপ্তাহখানেক পর ফেরার আশ্বাস দিয়ে ব্যবসায়িক জরুরি কাজের কথা বলে ঢাকায় চলে আসে শামীম। এরই মধ্যে বিয়ের পূর্ব ও পরবর্তী সময়ে জুন ও জুলাই মাসে আট দফায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দশ লাখ নব্বই হাজার টাকা হাতিয়ে নেন তিনি। ব্যবসাসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে শামীম টাকা নিয়েছে বলে দাবি ভুক্তভোগীর।পরে ২৩ আগস্ট প্রতারক শামীম ভুক্তভোগী ওই নারীকে নিজ বাড়িতে নেয়ার কথা বলে শ্বশুর বাড়ি আসে। এসময় ব্যবসায়ীক প্রয়োজন দেখিয়ে পঞ্চাশ হাজার টাকা নিয়ে পালিয়ে যান তিনি। এতে পরিবারের সন্দেহ হলে থানার মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারেন তার দেয়া ঠিকানাটি ভুয়া। এর পরই প্রতিকার চেয়ে থানায় মামালা করেন ভূক্তভোগি পরিবার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন