News71.com
 Bangladesh
 16 Oct 20, 07:20 PM
 242           
 0
 16 Oct 20, 07:20 PM

করোনা আপডেট॥দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৫, শনাক্ত ১৫২৭

করোনা আপডেট॥দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৫, শনাক্ত ১৫২৭

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৬২৩ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৫২৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৮৬ হাজার ৮৬ জনে।শুক্রবার (১৬ অক্টোবর ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৭৩৮ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১০৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৭৮৪টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৫৭৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২১ লাখ ৪০ হাজার ১২৯টি।এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১১ দশমিক ২৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক শুণ্য ৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৮৯ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন