News71.com
 Bangladesh
 16 Oct 20, 10:13 AM
 297           
 0
 16 Oct 20, 10:13 AM

মোবাইলে টাকা লেনদেনের চার্জ গ্রাহককে আগে জানানোর নির্দেশ॥

মোবাইলে টাকা লেনদেনের চার্জ গ্রাহককে আগে জানানোর নির্দেশ॥

নিউজ ডেস্কঃ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের বিভিন্ন সেবার মাশুল বা চার্জ সম্পর্কে গ্রাহকদের অগ্রিম জানানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে মোবাইলের মাধ্যমে টাকা পাঠানো ও সংগ্রহের মাশুল হার পরিবর্তন করলে গ্রাহকের কাছে অগ্রিম নোটিশ পাঠানোর কথা বলেছে কেন্দ্রীয় ব্যাংক।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেশে কার্যরত সব মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের (এমএফএস) প্রধান নির্বাহীদের কাছে এ বিষয়ে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। চিঠিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) পরিসেবাগুলোর ধরন ও সার্ভিস চার্জ/মাশুল সম্পর্কে গ্রাহকদেরকে যথাযথভাবে অবহিত করতে বলা হয়েছে।


যে কোনো পরিষেবা দেয়ার আগে তার ধরন, প্রযোজ্য সার্ভিস চার্জের পরিমাণ এবং প্রযোজ্য ক্ষেত্রে সার্ভিস চার্জের তালিকা সম্পর্কে গ্রাহকদের যথাযথভাবে অবহিত করতে হবে।নির্দেশনার মধ্যে রয়েছে- যে কোনো পরিষেবা প্রদানের পূর্বে পরিষেবার ধরণ, পরিষেবার জন্য প্রযোজ্য সার্ভিস চার্জ/মাশুলের পরিমাণ এবং প্রযোজ্য ক্ষেত্রে সার্ভিস চার্জের তালিকা এবং ফ্রিকোয়েন্টলি আস্কড ক্রোয়েশ্চেন (এফএকিউ) প্রস্তুত করে সে সম্পর্কে গ্রাহককে যথাযথভাবে অবহিত করার উদ্দেশে সংশ্লিষ্ট সব তথ্য নিজস্ব ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনে প্রদর্শন করতে হবে। পরিষেবার ধরণ বা মাশুল হার পরিবর্তনের ক্ষেত্রে গ্রাহককে অগ্রিম নোটিফিকেশন প্রেরণের মাধ্যমে অবহিত করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন