News71.com
 Bangladesh
 15 Oct 20, 10:39 PM
 202           
 0
 15 Oct 20, 10:39 PM

পরশু পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত॥

পরশু পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত॥

নিউজ ডেস্কঃ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বিষয়ে আগামী ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চাওয়া ভর্তি পরীক্ষা যেন কোনোক্রমেই প্রশ্নবিদ্ধ না হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস পরিচালনা নিয়ে বৃহস্পতিবার (১৫ আক্টোবর) উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানানো হয়। করোনার কারণে চলতি বছরে এইচএসসি পরীক্ষা বাতিল করে জেএসসি এবং এসএসসির ফলাফলের ওপর ভিত্তি করে মূল্যায়নের সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়গুলো এসএসসি ও এইচএসসির ফল ও ভর্তি পরীক্ষার নম্বরের ভিত্তিতে ভর্তি করায়। তবে এবার কীভাবে ভর্তি করানো হবে তা নিয়ে চলছে নানা আলোচনা। তবে শিক্ষামন্ত্রী জানিয়েছে এবার বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিতভাবে পরীক্ষা হওয়া উচিত। সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদুল্লাহ বলেন, সমগ্র জাতি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষার বিষয়ে একটি সুনির্দিষ্ট দিকনির্দেশনা চাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন