News71.com
 Bangladesh
 15 Oct 20, 10:39 PM
 201           
 0
 15 Oct 20, 10:39 PM

জাতির জনকের ছবি অবমাননা॥ নোবিপ্রবি শিক্ষার্থী বহিষ্কার

জাতির জনকের ছবি অবমাননা॥ নোবিপ্রবি শিক্ষার্থী বহিষ্কার

নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে অন্য ব্যক্তির ছবি প্রদর্শন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফয়েজ আহমেদ নামে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্র। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নোবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়েজ আহমেদ ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে অন্য ব্যক্তির ছবি প্রদর্শন করে ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আপত্তিকর মন্তব্য লেখে । যাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা ও বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়। তাই বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের জরুরি সভার সিদ্ধান্তক্রমে আইন বিভাগের ওই ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এবং ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী পাঁচ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন