News71.com
 Bangladesh
 15 Oct 20, 10:38 PM
 185           
 0
 15 Oct 20, 10:38 PM

সৌদি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের অনুরোধ জানালেন রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী॥

সৌদি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের অনুরোধ জানালেন রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী॥

নিউজ ডেস্কঃ সৌদি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের অনুরোধ জানিয়েছেন সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সৌদি আরবের রয়েল কমিশন জুবাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা আল মাহদীর সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান। এ সময় রয়েল কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রিয়াদের বাংলাদেশ দূতাবাসের উপমিশন প্রধান এস এম আনিসুল হক, ইকোনমিক মিনিস্টার ড. আবুল হাসান, ইকোনমিক কাউন্সেলর মুর্তুজা জুলকার নাঈন নোমান ও প্রথম সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, রয়েল কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাষ্ট্রদূতকে তার কার্যালয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি সৌদি আরবে বিভিন্ন সেক্টরে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে উল্লেখ করেন। রাষ্ট্রদূত ড মোহাম্মদ জাবেদ পাটোয়ারী রয়েল কমিশনের আধুনিক পরিকল্পনা ও বিনিয়োগ বিষয়ে লব্ধ অভিজ্ঞতা ও জ্ঞান বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন বিডা, বেপজা ও বেজার সাথে বিনিময় করার আহ্বান জানালে প্রধান নির্বাহী তাতে সম্মতি প্রদান করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন