News71.com
 Bangladesh
 15 Oct 20, 10:38 PM
 190           
 0
 15 Oct 20, 10:38 PM

মায়ের পরকীয়া জেনে ফেলায় ময়মনসিংহে হতভাগ্য ছেলেকে খুন॥

মায়ের পরকীয়া জেনে ফেলায় ময়মনসিংহে হতভাগ্য ছেলেকে খুন॥

নিউজ ডেস্কঃ মায়ের পরকীয়া জেনে যাওয়ায় স্কুলছাত্র পারভেজকে (১৫) গত শুক্রবার নির্মমভাবে হত্যা করা হয়েছে। গ্রেফতার আসামিরা হত্যার কথা স্বীকার করে পুলিশকে এতথ্য জানিয়েছেন। হত্যার পর লাশ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নের নামাপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে ফেলে রেখে যায় খুনিরা। রবিবার সেখান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে র্যাব ব্যাটালিয়ান সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এসময় মামলার প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেফতারের কথাও জানানো হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন-পারভেজের মা মোছা. রোজিনা আক্তার (৩০), একই গ্রামের মো. গনি (৪৫), সুলতান উদ্দিন (৪০) ও রুহুল আমিন (৫৮)। সংবাদ সম্মেলনে র্যাব-১৪-এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার জানান, নিহত স্কুলছাত্র পারভেজ মিয়ার মা মোছা. রোজিনা আক্তারের সাথে প্রতিবেশী এমদাদুল হকের পরকীয়া ছিল। বিষয়টি পারভেজ জানতে পারলে তার মা ও এমদাদুল হক তাকে হত্যা করার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী আসামিদের ভাড়া করে পারভেজকে হত্যা করা হয়। পরে লাশ ব্রহ্মপুত্র নদের পাড়ে ফেলে রেখে যান তারা । এ ঘটনায় ১২ অক্টোবর ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়। এরপর র্যাব তদন্ত করে মামলার রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেফতার করে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন