News71.com
 Bangladesh
 15 Oct 20, 07:40 PM
 265           
 0
 15 Oct 20, 07:40 PM

ঠাকুরগাঁওয়ের বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি॥

ঠাকুরগাঁওয়ের বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি॥

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সব ধরনের সবজি। সরবরাহ বেশি থাকায় দাম কিছুটা কম বলে জানিয়েছেন ক্রেতারা। এছাড়া কৃষি বিপণন অধিদপ্তরের নির্দেশনা মেনে বিক্রি হচ্ছে না আলু। প্রতিদিন ভোরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সবজি নিয়ে গোবিন্দনগর সমবায় মার্কেটে আসেন চাষীরা। তাদের উৎপাদিত সবজি কিনতে দূর দূরান্ত থেকে পাইকার ও ক্রেতারা ভিড় করেন এখানে। তবে এবার সরবরাহ কম। অসময়ের বৃষ্টি আর বন্যার কারণে ক্ষেতের সবজি ক্ষতিগ্রস্ত হওয়ায় এ বিপত্তি বলে জানান চাষীরা।


গত সপ্তাহের তুলনায় বাজারে প্রতি কেজি সবজিতে কমেছে ২ থেকে তিন টাকা। কিন্তু কৃষি বিপনন অধিদপ্তরের নির্দেশনা দরে বিক্রি হচ্ছে না আলু। আলু ৩৮ থেকে ৪০ টাকা, শিম ১২০ টাকা, বরবটি ১৬০ থেকে ১৮০ টাকা, করলা ৬৫ থেকে ৭০ টাকা, লাউ প্রতিটি ২৮ থেকে ৩০ টাকা ও বাধাকপি ৮০ থেকে ৯০ টাকা, ফুলকপি ৭০ টাকা, বেগুন ৪৫ টাকা। গেলো সপ্তাহে এ পাইকারি বাজারে ১৫-১৬ লাখ টাকার কেনা বেচা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন