
নিউজ ডেস্কঃ বাংলাদেশের হাইটেক পার্কগুলোতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক। দেশটি মনে করে অল্প সময়ে তথ্য প্রযুক্তিতে বহু দেশের তুলনায় এগিয়ে গেছে বাংলাদেশ।বুধবার (১৪ অক্টোবর) আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। তিনি বলেন, দুদেশের ফ্রিল্যান্সারদের মধ্যে যোগসুত্র তৈরিতে কাজ করবে তুরস্কের সরকার।এসময় আইসিটি প্রতিমন্ত্রী জানান, সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে তুরস্কের সঙ্গে সমঝোতা চুক্তি করবে বাংলাদেশ।