
নিউজ ডেস্কঃ নাটোরে আলুর দাম নিয়ন্ত্রণে বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোমা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শহরের নিচাবাজারে অভিযান চালান।নাটোরের বিভিন্ন বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়।এসময় কৃষি বিপণন অধিদপ্তরের বেধে দেয়া ৩০ টাকা কেজির চেয়ে বাড়তি মূল্যে আলু বিক্রির অভিযোগে ফজলুর রহমান নামে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেন।এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রত্যেক ব্যবসায়ীকে ৩০ টাকা কেজি দরে আলু বিক্রির নির্দেশ দেন।