News71.com
 Bangladesh
 15 Oct 20, 07:35 PM
 180           
 0
 15 Oct 20, 07:35 PM

করোনা আপডেট॥ দেশে ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু, শনাক্ত ১৬০০

করোনা আপডেট॥ দেশে ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু, শনাক্ত ১৬০০

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫৬০৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৬০০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৮৪ হাজার ৫৫৯ জনে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।দেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন