News71.com
 Bangladesh
 15 Oct 20, 11:47 AM
 534           
 0
 15 Oct 20, 11:47 AM

প্রধানমন্ত্রীকে নিয়ে অ্যাপ বানালো ময়মনসিংহের চতুর্থ শ্রেণীর ছাত্রী শিফা॥

প্রধানমন্ত্রীকে নিয়ে অ্যাপ বানালো ময়মনসিংহের চতুর্থ শ্রেণীর ছাত্রী শিফা॥

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে 'এক পলকে শেখ হাসিনা' নামে একটি অ্যাপ তৈরি করেছে এক স্কুলছাত্রী। আরাবী বিনতে শফিক শিফা নামে ওই শিক্ষার্থী ময়মনসিংহের ফুলপুর আমুয়াকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। তৃতীয় শ্রেণিতে পড়ার সময়ই অ্যাপটির কাজ শেষ করে সে।প্রধানমন্ত্রীকে নিজে অ্যাপটি দেখাতে চায় আরাবী। লেখাপড়ার পাশাপাশি কম্পিউটারেও দারুণ পারদর্শী চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আরাবী। ছোট থেকেই প্রিয় ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে জানার প্রবল আগ্রহ তার । নেটের দুনিয়ায় ঘুরে ঘুরে সে সংগ্রহ করে প্রধানমন্ত্রীর জন্ম, বেড়ে উঠা, আন্দোলন-সংগ্রাম, উন্নয়ন, বিশ্ব নেতৃত্ব সম্পর্কিত নানা তথ্য। তার জানা তথ্যগুলো অন্যকে জানানোর জন্যই ক্ষুদে প্রোগ্রামার আরাবী তৈরি করে প্রধানমন্ত্রীকে নিয়ে 'এক পলকে শেখ হাসিনা' নামে একটি অ্যাপ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন