
নিউজ ডেস্কঃ মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দিনদত্ত ব্রিজ এলাকায় দূরপাল্লার বাস রয়েল এক্সপ্রেসের ধাক্কায় ইটভাঙা গাড়ির দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার সময় মেহেরপুর সদর উপজেলার দীনদত্ত ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বিশ্বাসপাড়া এলাকার বদর আলির ছেলে ওয়াসিম (৩০) ও তার দুলাভাই (বোন জামাই) একই গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে জাফর আলি (৪২)। এরা দুজনে খোয়াভাঙা মেশিনের মালিক ও শ্রমিক হিসেবে কাজ করেন।স্থানীয়দের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানিয়েছেন, বরিশাল কুয়াকাটা থেকে মেহেরপুরের উদ্দেশে ছেড়ে আসা রয়েল এক্সপ্রেসের বাসটি সামনে থেকে আসা ইট ভাঙা গাড়িটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইটভাঙা গাড়িতে থাকা শ্যালক দুলাভাইয়ের মৃত্যু হয়।