News71.com
 Bangladesh
 14 Oct 20, 11:30 PM
 270           
 0
 14 Oct 20, 11:30 PM

নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ মাছ ধরায় ৬ জেলেকে অর্থদণ্ড॥

নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ মাছ ধরায় ৬ জেলেকে অর্থদণ্ড॥

নিউজ ডেস্কঃ নোয়াখালীর হাতিয়া উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরে পরিবহন করায় ছয়জনকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার (ভূমি) সরোয়ার সালাম। আজ বুধবার সকালে হাতিয়ার চরগাসিয়া গ্রামের ৩ জেলেকে ১৬ পিস ইলিশ মাছ নিয়ে যাওয়ার সময় উপজেলার আফাজিয়া বাজারে আটক করে নৌ পুলিশ।

একই দিন কোস্ট গার্ড উপজেলার তমরদ্দি মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারে তল্লাশি করে ১৫ পিস ইলিশ মাছসহ তিনজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার সালামের আদালতে হাজির করা হলে তাদের অর্থ দণ্ডাদেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন হাতিয়া নৌ পুলিশ ও হাতিয়া কোস্ট গার্ডের সদস্যরা। উল্লেখ্য, ইলিশ প্রজনন মৌসুম হওয়ায় সরকার হাতিয়াসহ উপকূলীয় ২০টি জেলায় নদীতে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত সকল ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন