News71.com
 Bangladesh
 14 Oct 20, 10:05 PM
 198           
 0
 14 Oct 20, 10:05 PM

শুধু মোড়কে নয় পণ্যের মানেও বিশ্বমান অর্জনের তাগিদ দিলেন শিল্পমন্ত্রী॥

শুধু মোড়কে নয় পণ্যের মানেও বিশ্বমান অর্জনের তাগিদ দিলেন শিল্পমন্ত্রী॥

নিউজ ডেস্কঃ শিল্পায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা- এসডিজি অর্জনে পণ্যের শুধু দৃষ্টিনন্দন মোড়কে নয়, গুণগত মানের ক্ষেত্রেও বিশ্বমানের সক্ষমতা অর্জনের তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বুধবার (১৪ অক্টোবর) ৫১তম বিশ্ব মান দিবস উপলক্ষে বিএসটিআই আয়োজিত 'শিল্পখাতের উন্নয়নে বঙ্গবন্ধুর স্বপ্ন: নিরাপদ ও টেকসই পৃথিবী গড়তে মান'র ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় একথা বলেন শিল্পমন্ত্রী। রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএসটিআইয়ের মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব কে এম আলী আজম এবং এফবিসিসিআই'র প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন