News71.com
 Bangladesh
 14 Oct 20, 06:36 PM
 192           
 0
 14 Oct 20, 06:36 PM

প্রতারণার দায়ে এক ভুয়া ডাক্তারকে জরিমানা॥

প্রতারণার দায়ে এক ভুয়া ডাক্তারকে জরিমানা॥

নিউজ ডেস্কঃ হাসপাতালের সাবেক পরিচালক পরিচয় ও অন্যের নামে করা রেজিস্ট্রেশন ব্যবহার করে চিকিৎসা সেবার নামে মানুষের সাথে প্রতারণা করায় গাইবান্ধায় মো. মোরশেদ আলম নামে এক ভুয়া ডাক্তারকে নব্বই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম ফয়েজ উদ্দিন এ জরিমানা প্রদান করেন। একইসঙ্গে এ পেশার সঙ্গে মোরশেদ আর কখনো নিজেকে না জড়ানোর অঙ্গীকার ও মুচলেকা দেন।র‌্যাব-১৩ গাইবান্ধা কার্যালয়ের (কোম্পানি কমান্ডার) মুন্না বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরে মোরশেদ আলম গাইবান্ধার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চেম্বার খুলে বসেন। বিশাল আকৃতির সাইনবোর্ড ও প্রেসক্রিপশনে তিনি নিজেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র সাবেক পরিচালক বলে পরিচয় দেন। এছাড়া মোরশেদ এসএসসি পাস হলেও নিজেকে এমবিবিএস পরিচয় দিয়ে এসব চেম্বার খুলে বসেন।দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদর হাসপাতাল রোডে অবস্থিত বলাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করা হলে তিনি সব অপরাধ শিকার করেন। পরে তাকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন