
নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. মফিজউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, মহান মুক্তিযুদ্ধে কোম্পানি কমান্ডার হিসেবে বীর মুক্তিযোদ্ধা মফিজউদ্দিন যে অবদান রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে।রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।মুক্তিযোদ্ধা মফিজউদ্দিন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আবদুল্লাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ জেলা সদরে মেডিল্যাব হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।