News71.com
 Bangladesh
 14 Oct 20, 11:12 AM
 321           
 0
 14 Oct 20, 11:12 AM

আজ দুপুরে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন॥

আজ দুপুরে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন॥

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট (উপ পররাষ্ট্রমন্ত্রী) স্টিফেন ই. বিগান রাষ্ট্রীয় সফরে বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশে আসছেন।১৪ অক্টোবর থেকে ১৬ অক্টোবর বাংলাদেশ সফরকালে তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন এবং আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারিত্বের বিষয়টি পুনঃনিশ্চিত করবেন।সফরের প্রথম দিন আজ সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে স্টিফেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের আগে ১২ অক্টোবর যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ভারতের নয়া দিল্লিতে এসেছিলেন। ভারতে অবস্থানকালে তিনি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন এবং ইন্ডিয়া-ইউএস ফোরামে প্রধান বক্তা হিসেবে মূল বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন