News71.com
 Bangladesh
 14 Oct 20, 11:10 AM
 288           
 0
 14 Oct 20, 11:10 AM

বাল্যবিবাহের হার বিবেচনায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ॥

বাল্যবিবাহের হার বিবেচনায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ॥

নিউজ ডেস্কঃ করোনাকালে দেশে আশঙ্কাজনকভাবে বেড়েছে বাল্যবিবাহ। বাল্যবিবাহের হার বিবেচনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে বাংলাদেশ। এমনকি বিশ্বে বাল্যবিবাহ বেশি এমন ১০টি দেশের তালিকাতেও উঠে এসেছে বাংলাদেশের নাম। এমন অবস্থাকে অশনি সংকেত বলছেন বিশ্লেষকরা। পরিস্থিতি উত্তরণে তৃণমূল পর্যায়ে হতদরিদ্র পরিবারগুলোর মাঝে আর্থিক প্রণোদনা, জনসচেতনতামূলক ক্যাম্পেইন চালু আর বাল্যবিবাহ নিরোধ আইনের কঠোর বাস্তবায়নের তাগিদ তাদের।

বাল্যবিবাহ নিরোধ আইনে ২ বছরের সাজা আর ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। আইনজীবীদের দাবি, আইন থাকলেও অভিযোগ নিয়ে থানায় যায় না কেউ। এতে অপরাধীরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। আইনজীবী মিন্টু কুমার বলেন, কোন মামলা দেখা যায় না আদালত পর্যন্ত এসেছে। হাতে গোনা দুই একটা হতে পারে। প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত না হলে, ২০২১ সালের মধ্যে বাল্যবিবাহের হার এক-তৃতীয়াংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে মনে করছেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন