News71.com
 Bangladesh
 13 Oct 20, 09:40 PM
 305           
 0
 13 Oct 20, 09:40 PM

হঠাৎ অসুস্থ বিএনপি নেতা রিজভীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল॥

হঠাৎ অসুস্থ বিএনপি নেতা রিজভীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল॥

নিউজ ডেস্কঃ অসুস্থতার খবর শুনে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে গিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে মির্জা ফখরুল সেখানে যান। সেখানে তিনি চিকিৎসকদের কাছ থেকে রিজভীর চিকিৎসার খোঁজ-খবর নেন। রিজভীর সহধর্মিনী আঞ্জুমান আরা বেগমের সঙ্গেও মহাসচিব কথা বলেন। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আবদুস সালাম, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, শামীমুর রহমান শামীম, রফিকুল ইসলাম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, ওয়ারেশ আলী মামুন, শায়রুল কবির খানসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে উঠবেন। এর আগে, দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন কর্মসূচি শেষ করে নিজের গাড়িতে উঠার পরপরই বুকে ব্যথা অনুভব করলে প্রথম তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। এরপর দ্রুত সেখান থেকে তাকে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে কার্ডিয়াক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন