News71.com
 Bangladesh
 13 Oct 20, 09:16 PM
 350           
 0
 13 Oct 20, 09:16 PM

সরকারি অস্ত্র লুটের ঘটনায় আনসার সদস্যের যাবজ্জীবন কারাদন্ড॥

সরকারি অস্ত্র লুটের ঘটনায় আনসার সদস্যের যাবজ্জীবন কারাদন্ড॥

নিউজ ডেস্কঃ খাগড়াছড়িতে সহকর্মীকে খুন করে সরকারি অস্ত্র লুটের ঘটনায় অভিযুক্ত আনসার সদস্য রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের আদালত এ রায় দেন । আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩ জুলাই দীঘিনালা কবাখালী হেডম্যান পাড়া চৌধুরী হিল আনসার পোস্টের ব্যারাকে বাগ্বিতণ্ডার একপর্যায়ে আনসার সদস্য রফিকুল ইসলাম নিজের কাছে থাকা সরকারি অস্ত্র দিয়ে নায়েক আমির হোসেনকে গুলি করে। এরপর সে সরকারি অস্ত্র ও গুলি নিয়ে পোস্ট থেকে পালিয়ে যায়। এ ঘটনার পরের দিন ল্যান্স নায়েক মো. আক্তার হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত রফিকুল ইসলামকে অস্ত্র আইন ১৮৭৮-এর ১৯-এ এবং ১৯ এফ ধারায় অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অস্ত্র মামলার অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেন আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন