News71.com
 Bangladesh
 13 Oct 20, 09:15 PM
 317           
 0
 13 Oct 20, 09:15 PM

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ১৬-১৭ অক্টোবর ঢাকা-নোয়াখালী লংমার্চের ডাক দিল ছাত্র ইউনিয়ন॥

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ১৬-১৭ অক্টোবর ঢাকা-নোয়াখালী লংমার্চের ডাক দিল ছাত্র ইউনিয়ন॥

নিউজ ডেস্কঃ ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে নয় দফা দাবিতে আগামী ১৬ এবং ১৭ অক্টোবর ঢাকার শাহবাগ থেকে নোয়াখালী পর্যন্ত লংমার্চ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টায় শাহবাগে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে চলমান আন্দোলন এবং আগামী ১৬ ও ১৭ অক্টোবর ঢাকা-নোয়াখালী লংমার্চ প্রসঙ্গে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ধর্ষণবিরোধী আন্দোলন যখন তুঙ্গে, ঠিক সেই সময়ে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার দাঁড়িয়ে জনগণের সামনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এমন দায়সারা সিদ্ধান্ত নিয়ে এসে আন্দোলন দমানোর চেষ্টা করছে। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এটা কোনো সমাধান নয়, বরং অনেক ক্ষেত্রে এই আইন ভুক্তভোগীর জীবনের জন্য হুমকি হয়ে উঠতে পারে। আপনারা জানেন আমাদের দেশে একশোটা ধর্ষণের ঘটনায় মাত্র তিনটা ঘটনার বিচার হয়। সরকারের বিভিন্ন অঙ্গ এবং সরকারি দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যে অপরিসীম ক্ষমতার চর্চা করে তার সামনে দাঁড়িয়ে একজন ভুক্তভোগীর পক্ষে বিচার চাওয়া কঠিন। এবারের আন্দোলন শুধু একটা দুইটা কিংবা তিনটা ঘটনার বিচার আদায়ের জন্য নয়। এবারের আন্দোলন দেশ থেকে ধর্ষণের সংস্কৃতিকে সমূলে উৎপাটনের আন্দোলন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন