News71.com
 Bangladesh
 13 Oct 20, 06:35 PM
 275           
 0
 13 Oct 20, 06:35 PM

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি॥

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি॥

নিউজ ডেস্কঃ ঢাকা-৫ আসনে উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে নির্বাচন কমিশনে যায় বিএনপির ওই আসনের প্রার্থীসহ চার সদস্যের প্রতিনিধিদল। এরপর প্রধান নির্বাচন কমিশনারসহ চার কমিশনার ও সচিবের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) এম নুরুল হুদা, তিন কমিশনার, সচিব এবং বিএনপির পক্ষে দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও ঢাকা-৫ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে ইসির কাছে ৬টি অভিযোগ করেন বিএনপি প্রার্থী।এদিকে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন