News71.com
 Bangladesh
 13 Oct 20, 06:33 PM
 261           
 0
 13 Oct 20, 06:33 PM

স্বাস্থ্যের আরও ১২ জনকে কর্তাকে দুদকে তলব॥

স্বাস্থ্যের আরও ১২ জনকে কর্তাকে দুদকে তলব॥

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যের তালিকাভুক্ত ৭৫ কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ শেষে আরও অবৈধ সম্পদ উৎস ও অর্থ লোপাটের তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন দুদক সচিব। প্রথম দফায় ১২ জনকে তলব ও স্বাস্থ্যের সাবেক কেরানি আবজালকে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। সচিব আরও জানান, দুদকের আগের সুপারিশ অনুযায়ী কাজ করলে এ খাতে কমানো যেত দুর্নীতি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিয়ে অর্থলোপাট, প্রকল্পে জালিয়াতি আর ত্রুটিপূর্ণ মালামাল সরবরাহের মাধ্যমে সরকারের ক্ষতির অভিযোগে স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত করে আসছে দুর্নীতি দমন কমিশন। গত কয়েক বছরে নানা সুপারিশও দেয় প্রতিষ্ঠানটি। চলতি বছর করোনা সংকটেও জেকেজি, রিজেন্টকাণ্ড, মাস্ক-পিপিই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। দুদক সূত্র বলছে, এখন পর্যন্ত অনিয়মে ৭৫ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এরই অংশ হিসেবে তালিকার ১২ জনকে তলব করে দুদক। প্রথম দিনে চারজনের জিজ্ঞাসাবাদ শেষে দুদক সচিব জানান, সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিলেই এই দুর্নীতি কমানো যেত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন