
নিউজ ডেস্কঃ পারিবারিক পূর্ব বিরোধের জের ধরে মাগুরা সদর উপজেলার বারাশিয়া গ্রামে মাহিদ হোসেন (৭) নামে এক শিশুকে নবগঙ্গা নদীতে তালের ডোঙায় বেঁধে ডুবিয়ে হত্যার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে মাগুরা পুলিশ।গ্রেফতারা হলেন, রোহান মোল্লা (১৬) ও আসলাম মোল্লা (৫০)।রোববার (১১ অক্টোবর) নিহত শিশু মাহিদের বাবা মুজিবুর রহমান মোল্লা বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা করেন।মাগুরার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, তিন বছর আগে পারিবারিক একটি বিষয় নিয়ে চাচাতো ভাই আসলাম মোল্লার সঙ্গে বিরোধ হয় মাহিদের বাবা মুজিবুর রহমানের। সেই ঘটনার প্রতিশোধ নিতে আসলাম মোল্লা ও তার ছেলে রোহান পূর্ব পরিকল্পনা অনুযায়ী বুধবার (০৭ অক্টোবর) সকালে মাহিদকে স্থানীয় নবগঙ্গা নদীতে নিয়ে যান। সেখানে একটি তালের ডোঙ্গার সঙ্গে হাত বাঁধা অবস্থায় মাহিদকে ডুবিয়ে দেন তারা। মাহিদকে খুঁজে না পেয়ে ওই দিন রাতে মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মুজিবুর রহমান। পরদিন মাহিদের নানা দুলাল হোসেনের কাছে মোবাইল ফোনে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।