News71.com
 Bangladesh
 12 Oct 20, 11:26 AM
 236           
 0
 12 Oct 20, 11:26 AM

রাজধানীতে বাবার কাছে বেড়াতে এসে গনধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী।।

রাজধানীতে বাবার কাছে বেড়াতে এসে গনধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী।।

নিউজ ডেস্কঃ নোয়াখালী থেকে বেড়াতে এসে রাজধানীতে গণধর্ষণের শিকার হয়েছে ১৩ বছরের এক কিশোরী। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।রাজধানীর পল্লবীতে, নোয়াখালী থেকে বাবার কাছে বেড়াতে এসেছিল ১৩ বছরের ঐ কিশোরী। শনিবার (১০ অক্টোবর) বাবার সঙ্গে রাগ করে বাসা থেকে বের হয়ে যায় সে। এসময় পল্লবীর কবরস্থান এলাকায় মেয়েটিকে একা পেয়ে বাসায় পৌঁছে দেয়ার কথা বলে একটি মেসে নিয়ে যায় অভিযুক্ত মিন্টু, আলামিন, জুয়েল ও হৃদয়। পরে তাকে ধর্ষণ করে। পরদিন ঐ বাসা থেকে পালিয়ে আসে মেয়েটি। তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে পুলিশ। এঘটনায় মেয়েটির বাবা বাদি হয়ে মামলা করেছেন।পল্লবী থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াজেদ আলী বলেন, 'আমরা ঘটনাস্থলে যাওয়ার পর জানতে পারি কারা এই ঘটনা ঘটিয়েছে। মেয়েটা তাদেরকে চিনত না। আমরা সারাদিন অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করি। মেয়েটি একচুয়েলি গত দুই দিন আগে তার গ্রামের বাড়ি নোয়াখালী থেকে বাবার কাছে এসেছিলো। গতকাল বাবার সাথে অভিমান করে ঘর থেকে বের হয়েছিলো। বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে বিভিন্নভাবে পুষলে মেয়েটিকে তাদের মেচ-এ নিয়ে যায় এবং সেখানে তাকে শারীরিক নির্যাতন করে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন