
নিউজ ডেস্কঃ আর কোন ছাড় নয়! একটি নির্দিষ্ট কাঠামোতে চলবে পেশাদার লিগ। পুনরায় লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে এমন মন্তব্য করেছেন সালাম মুর্শেদী। দলবদল, বিদেশী প্লেয়ার্স কোটা এবং মৌসুম সব কিছুই এখন থেকে করা হবে পূর্ব নির্ধারিত বাইলজ অনুসারে। আগামী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ফেডারেশন কাপ দিয়ে এবারের মৌসুম শুরু হবে বলেও জানান সালাম মুর্শেদী। পেশাদারিত্ব বারবারই প্রশ্নবিদ্ধ বাফুফের পেশাদার লিগ কমিটিতে! সময়মত মৌসুম শুরু করতে না পারা, লিগের সূচিতে ব্যাত্যয় কিংবা বিদেশির সংখ্যা নিয়ে সিদ্ধান্তহীনতা। নেতিবাচক এই বিষয়গুলো থেকে গেলো এক যুগেও বের হতে পারেনি বাফুফে। হবে কি এবার তার পরিবর্তন? পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেন, 'সালাম মুর্শেদীকে এতদিন দেখেছেন খুব নরম মনের মানুষ। ক্লাবগুলোর সুযোগ-সুবিধা দেখেন। অবশ্যই তা না। এইটা প্রেসিডেন্ট বলেছেন আইনে যা থাকবে তাই। যে কয়জন প্লেয়ার বিদেশী আছে, সে কয়জন থাকবে ফর নেক্সট ফোর ইয়ারস। কোন সময় প্লেয়ার বেড়েছে, কমেছে সেটি আমার বড় কথা নয়। এবং যে আমরা ফুটবল মৌসুম দিব, লিগ দিব সে হিসেবে 'বিপিএল', 'বিসিএল' অনুষ্ঠিত হবে।'