News71.com
 Bangladesh
 12 Oct 20, 11:21 AM
 223           
 0
 12 Oct 20, 11:21 AM

কাতারে বাংলাদেশ প্রবাসী কল্যাণ অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ।।

কাতারে  বাংলাদেশ প্রবাসী কল্যাণ অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ।।

নিউজ ডেস্কঃ কাতারে প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গিকার নিয়ে প্রবাসীদের সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণ অ্যাসোসিয়েশন কাতার-এর আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার রাজধানী দোহার সারে আসমাক মুবারক আলী রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে সংগঠনটি যাত্রা করে। সংগঠনটিতে শেখ আক্তারকে সভাপতি ও সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও আব্দুল বাছিরকে সাংগঠনিক সম্পাদক করে ১৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ সাইকুল ইসলাম। 

সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করার সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুবিনুল ইসলাম, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ও কবির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম ও আল আমিনসহ অনেকেই।এ সময় কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি ই এম আকাশ, সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ সালাম ও সাংগঠনিক সম্পাদক আমিন ব্যাপারীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নবগঠিত কমিটির সদস্যরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন