News71.com
 Bangladesh
 12 Oct 20, 08:55 AM
 224           
 0
 12 Oct 20, 08:55 AM

মিয়ানমারে ফের রোহিঙ্গাদের পাশাপাশি বৌদ্ধ রাখাইনরাও নির্যাতনের শিকার।।

মিয়ানমারে ফের রোহিঙ্গাদের পাশাপাশি বৌদ্ধ রাখাইনরাও নির্যাতনের শিকার।।

 

নিউজ ডেস্কঃ মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাসহ স্থানীয় বাসিন্দাদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ রাখাইন কমিউনিটি। সকালে রাজধানীর শাহবাগে এক মানববন্ধন ও সমাবেশে বক্তারা জানান, মিয়ানমার সরকার ও সেনাবাহিনী এখনও সেখানে অস্থিরতা সৃষ্টি করছে। এতে বাধাগ্রস্ত হতে পারে প্রত্যাবাসন।মিয়ানমারের রাখাইনে এখনও দেশটির সেনাবাহিনী হত্যা, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগ করে আসছে। অবশিষ্ট রোহিঙ্গাদের পাশাপাশি নতুন করে এখন বৌদ্ধ রাখাইনরাও নির্যাতনের শিকার।২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধনের মুখে বাংলাদেশে পালিয়ে আসে ১০ লাখের বেশি রোহিঙ্গা। এরপর একাধিক প্রতিশ্রুতি দিয়েও টালবাহানা করে প্রত্যাবাসন আটকে রেখেছে দেশটি। কৌশল হিসেবে তারা এখন রাখাইনে উত্তেজনা জিইয়ে রাখতে চাইছে। এ নিয়ে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগের মধ্যেই রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ রাখাইন কমিউনিটি। বক্তারা অবিলম্বে রাখাইনের বাসিন্দাদের ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন