News71.com
 Bangladesh
 11 Oct 20, 01:47 PM
 315           
 0
 11 Oct 20, 01:47 PM

ঝিনাইদহে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ১৭।।

ঝিনাইদহে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ১৭।।

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১৭ জনকে আটক করেছে বিজিবি। শনিবার রাতে মহেশপুর উপজেলার গুড়দহ গ্রাম থেকে তাদের আটক করা হয়। আজ রবিবার সকালে ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান খান স্বাক্ষরিত পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজিবি জানায়, রাতে শ্রীনাথপুর এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে ভারতে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় নারী ও শিশুসহ ১৭ জনকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি খুলনা ও বাগেরহাট জেলায়। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।১৭

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন