News71.com
 Bangladesh
 11 Oct 20, 01:43 PM
 301           
 0
 11 Oct 20, 01:43 PM

আজ দুপুরে চট্টগ্রামের আদালতে তোলা হবে সাহেদকে ।।

আজ দুপুরে চট্টগ্রামের আদালতে তোলা হবে সাহেদকে ।।

 

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের প্রতিষ্ঠান মেগা মোটরসের অর্থ আত্মসাতের মামলায় হাজিরার জন্য চট্টগ্রাম আদালতে তোলা হবে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে। আজ রবিবার দুপুর ১টার দিকে তাকে চট্টগ্রাম আদালতে নেয়া হতে পারে। এর আগে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সাহেদকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয় বলে জানিয়েছিলেন চট্টগ্রামের জেলার রফিকুল ইসলাম। গত ১৩ জুলাই ঢাকায় রুট পারমিট পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেগা মোটরস থেকে ৯১ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা হয়। ওই মামলায় রবিবার আদালতে হাজিরার জন্য সাহেদ করিমকে চট্টগ্রামে আনা হয়েছে।

 

 

মামলার এজাহারে বলা হয়েছে, আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মেগা মোটরসের আমদানি করা থ্রি-হুইলার ঢাকা সিটিতে চলাচলের রুট পারমিটসহ চলাচলের আনুষাঙ্গিক কার্যক্রম পরিচালনার অনুমতি নিয়ে দেয়ার বিষয়ে আশ্বস্ত করে মো. সাহেদ ওরফে সাহেদ করিম এ টাকা আত্মসাত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন